ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৫৬
logo
প্রকাশিত : মে ২৮, ২০২৫

পার্বতীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে ড্রাম ট্রাকের (বালুবাহী দশ চাকার ট্রাক) চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী রবিউল ইসলাম (২১) ও সুজিত কুমার (২৩) নিহত হয়েছে। গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে পার্বতীপুর শহরের অদুরে সৈয়দপুর-পার্বতীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের বান্নির ঘাট (ইটাপীর) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রায় ৬ ঘন্টা ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। উত্তেজিত জনতা ট্রাকটি আটক করে আগুন লাগিয়ে দেয়।

নিহত রবিউল পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের জগনাথপুর গ্রামের তসলিম উদ্দিনের পুত্র এবং সুজিতের বাড়ী একই উপজেলার মন্মথপুর ইউনিয়নের দ্যাগলাগঞ্জ এলাকায়। তাৎক্ষণিকভাবে তার পিতার নাম জানা যায়নি।

জানা গেছে, রবিউল ও সুজিত দুই বন্ধু। তারা দু’জনে পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি বাজারের পাশে পার্বতীপুর-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কের ধারে অবস্থিত চায়না মালিকানাধীন সি ওয়াই মোল্ডিং (বিডি) কোম্পানি লিঃ কারখানার টেকনিশিয়ান। কারখানাটিতে বিদেশে রপ্তানীযোগ্য কার-পাজেরো জীপে ব্যবহার উপযোগী একধরনের ডল তৈরী হয়ে থাকে। মঙ্গলবার রাতে ডিউটি শেষ করে রবিউল ও সুজিত একটি মোটরসাইকেলে বাড়ী ফিরছিল। পথে সৈয়দপুর-পার্বতীপুর আঞ্চলিক মহাসড়কের বান্নির ঘাট (ইটাপীর) এলাকায় সৈয়দপুর গামী ড্রাম ট্রাকটি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুজনের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। দুর্ঘটনার পরপরই পার্বতীপুর ফায়ার স্টেশনের কর্মীরা ও পার্বতীপুর মডেল থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ দুর্ঘটনা স্থলে ছুটে যান।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, রাত দু’টার দিকে সড়কের উপর থেকে আগুনে পুড়ে যাওয়া ঘাতক ট্রাকটি সরিয়ে নেওয়া হলে যানবাহন চলাচল শুরু হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram