ঢাকা
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৪৭
logo
প্রকাশিত : মে ১৭, ২০২৫

রংপুরে ক্যান্সার,কিডনি ও হৃদরোগ চিকিৎসার নির্মাণাধীন ভবনের কাজের অগ্রগতি পরিদর্শন 

আজম পারভেজ, রংপুর প্রতিনিধি: রংপুর ১৬০ কোটি টাকা ব্যয়ে মেডিকেল কলেজ হাসপাতালে নির্মাণাধীন ১৫তলা বিল্ডিংয়ে ৪৬০ শয্যা বিশিষ্ট ক্যান্সার,কিডনি ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্র ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামিম আখতার।

আজ শুক্রবার সকালে তিনি বহুতল ভবনের নির্মাণস্থলে পরিদর্শনে যান এবং কাজের গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন। তিনি জানান,আগামী ২০২৬ সালের জুনের মধ্যেই এ চিকিৎসা কেন্দ্রের নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এর আগে তিনি নবথিয়েটার প্রকল্প পরিদর্শনও করেন।

এ সময় গনপূর্ত বিভাগের রংপুর অফিসের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: নাছিম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিজানুর রহমান, নির্বাহী প্রকৌশলী সাকিউল আলম, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান সহ উপ বিভাগীয় প্রকৌশলী সহকারী প্রকৌশলী উপ-সহকারী প্রকৌশলীরা সহ অনেকে উপস্থিত ছিলেন। এছাড়াও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাম্পাসে ১ একর ৩৭ শতক জমির ওপর অত্যাধুনিক এ ক্যান্সার, কিডনি ও হৃদরোগ হাসপাতালটি নির্মাণ করা হচ্ছে।হাসপাতালের মূল ভবন নির্মাণের ৯২ কোটি টাকা। হাসপাতালটি গোছানোর কাজে ব্যয় ধরা হয়েছে ৬৮ কোটি টাকা। এই হাসপাতালে রোগী বহন ও রোগীর আত্মীয়স্বজনদের চলাচলের জন্য থাকবে ছয়টি লিফট,২ হাজার কেজি ধারণ ক্ষমতাসম্পন্ন বেড লিফট থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram