ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:০৭
logo
প্রকাশিত : মে ৯, ২০২৫

নড়াইলে জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদকসহ গ্রেপ্তার ৪

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলে বৈষম্যবিরোধীদের উপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম পলাশসহ ৪ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

শুক্রবার (৯ মে) ভোর রাতে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত অন্যান্যরা হলেন- সদর উপজেলার মুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী, আউড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পলাশ মোল্যা ও শেখহাটি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রুহল আমীন মোল্যা।

এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি (তদন্ত) জামিল কবির বলেন, ‘গ্রেপ্তারকৃতদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’

উল্লখ্য, গত ৪ আগস্ট ২০২৪ সালে বৈষম্যবিরোধীদের মিছিলে হামলার অভিযোগের মামলা দায়ের করা হয়। এসব মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram