ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৩৬
logo
প্রকাশিত : মে ৪, ২০২৫

শ্রীমঙ্গলের সবুজ চা বাগানে বাড়তি সৌন্দর্য ছড়াচ্ছে কৃষ্ণচূড়া ফুল

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলের সবুজ চা বাগানের পথে এখন বাড়তি শোভা ছড়াচ্ছে কৃষ্ণচূড়া ফুল। চা বাগানের প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে কৃষ্ণচূড়ার টকটকে লাল ফুল যেন এক নতুন মাত্রা যোগ করেছে। এ সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়ছেন পর্যটকরা। এ দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে আশ-পাশ জেলার এমন কি স্থানীয় পর্যটকরাও এ সৌন্দর্য উপভোগ করতে ভীর করছেন।

প্রতি বছরের এপ্রিল-মে মাসে ভানুগাছ সড়কের বধ্যভূমি ৭১ থেকে বিটিআরআই পর্যন্ত সড়কজুড়ে রঙিন হয়ে ওঠে কৃষ্ণচূড়া ফুলে। একইভাবে শ্রীমঙ্গলের কালিঘাট চা বাগান সড়কেও ফুটে ওঠে কৃষ্ণচূড়া। সবুজ চায়ের বাগানের মাঝ দিয়ে আঁকাবাঁকা পথ ধরে ফুটে থাকা এই ফুলের দৃশ্য পথচারী ও পর্যটকদের দিচ্ছে বাড়তি আনন্দ। একই দৃশ্য শহরের অলি-গলি বাসা-বাড়ীতে এবং রাস্তার পাশে।

শহর থেকে ভানুগাছ সড়কে প্রবেশ করতেই বধ্যভূমি ৭১ এর সামনে আপনাকে বরণ করে নেবে কৃষ্ণচূড়ার লালচে সৌন্দর্য। শুধু এখানেই নয়, ফিনলে চা বাগান ঘেঁষা কালিঘাট রোডেও ছড়িয়ে রয়েছে এ ফুলের বাহার। প্রতিদিন হাজারো পর্যটক ও স্থানীয় বাসিন্দা চলাচল করছেন এ সড়কগুলো দিয়ে।

শনিবার বিকেলে দেখা যায়, অনেকে এসেছেন কৃষ্ণচূড়ার সৌন্দর্য উপভোগ করতে। কেউ ছবি তুলছেন, কেউ বা মোবাইল ক্যামেরায় বন্দি করছেন সবুজের মাঝে লালচে ফুলের মায়াবী দৃশ্য।

আমিনুল ইসলাম নামের সিলেটের এক ভ্রমণ বিলাসী মানুষ জানান, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ মনোরম দৃশ্য দেখে লোভ সামলাতে পারেন নি। তাই নিজের চোখে দেখতে এসেছেন। একই কথা তার সাথে আসা অন্য বন্ধুদের।

গত কয়েক সপ্তাহ ধরে এসব সড়কের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এতে এসব ফুলেল পথে বেড়েছে পর্যটকদের আগমন ও আগ্রহ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram