ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৯
logo
প্রকাশিত : এপ্রিল ২৫, ২০২৫

৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল, সম্পাদক জুয়েল

ঢাবি প্রতিনিধি: ৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বা‌চিত হ‌য়ে‌ছেন রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়, সাধারণ সম্পাদক হ‌য়ে‌ছেন তেজগাঁও ডিভিশনের এডিসি মো: জুয়েল রানা। আজ শুক্রবার অফিসার্স ক্লাব ঢাকায় এই কমিটি গঠন করা হয়।

৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৪ বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশন এক বিশেষ সভা বাংলাদেশ অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় নতুন কমিটি গঠনসংক্রান্ত আলোচনা করা হয়। এমতবস্থায় পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। এই নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মানসুর আলী, ডিসিটি, কর ক্যাডার এবং সদস্য হিসাবে আবিদুর রহমান, সিনিয়র সহকারী সচিব, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর একান্ত সচিব এবং রাসেল মনির, অতিরিক্ত পুলিশ সুপার, বাংলাদেশ পুলিশ হিসেবে মনোনীত হন। পরবর্তীতে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের মাধ্যমে দুই সদস্যদের কমিটি গঠনের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়।

কমিটিতে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি মো. আজিজুর রহমান, সিনিয়র সহাকারী সচিব, পরিকল্পনা কমিশন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, নব-নির্বাচিত কমিটি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram