ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০২
logo
প্রকাশিত : এপ্রিল ২৪, ২০২৫

বড়লেখায় সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আব্দুর রব, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহিবুর রহমান কামালকে নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার বিকেলে একটি রাজনৈতিক মামলায় সন্ধিগ্ধ আসামি হিসেবে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

গত বছরের ২৭ জুলাই অনুষ্ঠিততব্য ইউপি চেয়ারম্যান উপ-নির্বাচনে অংশ নিতে কামাল ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান। সে সময় দেশে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা রোধে কারফিউ জারির কারণে নির্বাচন কমিশন ওই উপ-নির্বাচন স্থগিত ঘোষণা করেন।

এদিকে পুলিশ গ্রেফতার মুহিবুর রহমান কামালকে আওয়ামী লীগের সক্রিয় সদস্য দাবি করলেও তার পরিবার ও স্থানীয় লোকজনের দাবি তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত নন। একসময় তিনি জাতীয় পার্টি করলেও ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলে রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে ওঠেন। তারই এলাকায় মুহিবুর রহমান নামে এক ব্যক্তি প্রায় ১০ বছর আগে আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সদস্য ছিলেন। ওই মুহিবুর রহমান অনেক মারা গেলেও স্থানীয় বিরোধের জেরে প্রতিপক্ষ পুলিশকে ভুল তথ্য দিয়ে মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে আওয়ামী লীগ নেতা পরিচয়ে গ্রেফতার করেছে।

বড়লেখা থানার ওসি মো. আবুল কাশেম সরকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত বছরের একটি জি.আর মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে মুহিবুর রহমান কামালকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram