ঢাকা
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:১০
logo
প্রকাশিত : এপ্রিল ২০, ২০২৫

শরণখোলার লোকালয়ে উদ্ধার অজগর সুন্দরবনে অবমুক্ত

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় লোকালয় থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলার রাজেশ্বর গ্রামের মৎস্য খামার থেকে অজগরটি উদ্ধার করার পর এদিন দুপুর ২টায় সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজেশ্বর গ্রামের মধু খানের বাড়ির পাশে মৎস্য খামারের ঘেরের জালেএকটি অজগর পেঁচিয়ে থাকতে দেখা যায়। সিপিজি সদস্য ও ভিটিআরটি সদস্যদের খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে যান। তারা অজগরটিকে ধরে বস্তায় ভরে সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে আসেন।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা ফরেস্টার মোঃ ফারুক আহমেদ বলেন, রাজেশ্বর গ্রাম থেকে উদ্ধার করা ১০ কেজি ওজনের ৮ ফুট দৈর্ঘের অজগরটি রবিবার বেলা ২ টায় সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ধাবরী এলাকার বনে ছেড়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram