

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে বেলায়েত হোসেন (২৮) ও মোরশেদ আলম (৩০) নামে দুই যুবককে চোর সন্দেহে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার ভোরে সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইত কান্দি গ্রামের ৩নং ওয়ার্ডের তাঁতি পুকুর সংলগ্ন সড়কের কালভার্টের ওপর ঘুমন্ত অবস্থায় তাদের আটক করা হয়।
আটক বেলায়েত ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের রাজনগর গ্রামের আবদুল হক এবং মোরশেদ আলম ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা ইউনিয়নের মো. শাহাজাহানের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, কালভার্টের ওপর ঘুমন্ত অবস্থায় তাদের দেখতে পেয়ে স্থানীয় জনতা তাদের আটক করে মারধর করে পরিচয় জানতে চাইলে তারা অসংলগ্ন উত্তর দেন।
সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মামলা আছে কিনা যাচাই-বাছাই করা হচ্ছে।

