ঢাকা
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৪
logo
প্রকাশিত : এপ্রিল ২১, ২০২৬

এ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার: কক্সবাজার শহরে এ্যাম্বুলেন্সে করে ইয়াবা পাচারের সময় ১০ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার (২০ এপ্রিল) রাতে শহরের শহীদ সরণী এলাকার জলিলের দোকান মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকার মৃত আবুল বশরের ছেলে মো. একরাম হোসেন (৪৫) এবং তার স্ত্রী রুমা আক্তার (৩৮)। তাদের নিজ বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখিল এলাকায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক সোমেন মণ্ডল জানান, অ্যাম্বুলেন্সে মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। জেলা সদর হাসপাতালের দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স শহীদ সরণী জলিলের দোকান মোড় এলাকায় পৌঁছালে সেটিকে থামার সংকেত দেওয়া হয়। তবে চালক সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করেন।

পরে ধাওয়া দিয়ে অ্যাম্বুলেন্সটি আটক করা হয়। তল্লাশিতে গাড়ির ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আটক স্বামী-স্ত্রীর বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান ডিএনসি কর্মকর্তা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram