ঢাকা
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৫১
logo
প্রকাশিত : এপ্রিল ১৫, ২০২৫

শিক্ষা কর্মকর্তা বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দেখেন মেলায় কেনাকাটা করছেন শিক্ষকগণ

মো: ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: সময় তখন ১০ টা ৩৩ মিনিট, বিরামপুর পৌরশহরের মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন রয়েছে। বিদ্যালয়ের ভবনের প্রধান গেট রয়েছে ছিটকিনি দিয়ে আটকানো, ভেতরে নেই কোন শিক্ষক। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা বিদ্যালয় পরিদর্শনে গিয়ে বিদ্যালয়ের এ অবস্থা দেখেন। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বিরামপুর পৌরসভার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে দশ ঘটিকায় মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা। এর আগে সোমবার উক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুমতি ছাড়াই চৈত্র সংক্রান্তির মির্জাপুর জামলেশ্বর মন্ডপ মেলায় দিনাজপুরের পার্বতীপুর থেকে আগত সাহাজাহান সরকার এর একক সার্কাস প্রদর্শনীর এক বিশাল ভ্রাম্যমাণ সার্কাস প্রদর্শনীর আয়োজন করেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সার্কাস প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করলে মঙ্গলবার বিদ্যালয়ের বর্তমান অবস্থা দেখার জন্য বিদ্যালয় চলাকালীন সময়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা বিদ্যালয়টি পরিদর্শনে আসেন। পরিদর্শনে গিয়ে তিনি দেখেন বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন রয়েছে কিন্তু বিদ্যালয় ভবনের প্রধান গেট ছিটকিনি দিয়ে আটকানো এবং কোন শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত নেই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমার মেয়েটা ঢাকায় যাবে, তাঁকে রেখে আসতে আমি বাসস্ট্যান্ডে এসেছি আর অন্যান্য সহকারী শিক্ষকগণ বিদ্যালয়ে উপস্থিত রয়েছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা বিদ্যালয় পরিদর্শনে আসার বিষয়ে প্রধান শিক্ষক সহকারী শিক্ষকদের জানালে তারা ১০.৩৩ মিনিটে বিদ্যালয়ে আসেন। এর আগে বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ে উপস্থিত না থাকার বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয়ের সামনে গতদিন মেলা হওয়ার পর আজ কিছু দোকান বসেছে, তাই মেলায় একটু কেনাকাটা করছিলেন তাঁরা।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা বলেন, বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দেখি জাতীয় পতাকা উত্তোলন রয়েছে, বিদ্যালয় ভবনের প্রধান গেট ছিটকিনি দিয়ে আটকানো এবং বিদ্যালয়ে শিক্ষকগণ উপস্থিত নেই। এ বিষয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের শোকজ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram