ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:০৩
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৬, ২০২৫

‘বিগত আমলের অপরিকল্পিত প্রকল্প পরিচালনা করতে গিয়ে কর বাড়াতে বাধ্য হচ্ছে অন্তর্বর্তী সরকার’

বিগত সরকারের নেয়া বিভিন্ন অপরিকল্পিত প্রকল্প পরিচালনা করতে গিয়ে কর বাড়াতে বাধ্য হচ্ছে বর্তমান সরকার— এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে পরিকল্পনা কমিশন মিলনায়তনে এসব কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, দেশের খনিজ আহরণে বিদেশি কোম্পানিগুলোর সাথে আলোচনা চলছে। ভগ্নদশায় থাকা অথর্নীতিকে ৬ মাসে অন্তবর্তী সরকার একটা ভালো জায়গায় নিয়ে এসেছে বলে দাবি করেন তিনি।

তিনি অভিযোগ করেন, দেশজুড়ে মডেল মসজিদ তৈরিতে বিপুল পরিমাণ লুটপাট হয়েছে। রোজায় পণ্যের দাম সহনীয় থাকবে বলে জানান শফিকুল আলম।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ভালো করার জন্য পদক্ষেপ নেয়া হয়েছে। কিছু অপরাধের পরিমাণ বেড়েছে। যত দ্রুত সময়ে পারা যায় পরিস্থিতি ভালো করার চেষ্টা চলছে। আশা করি দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram