ঢাকা
logo
প্রকাশিত : October 28, 2026

ঝালকাঠির কাঠালিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: “হাত ধোয়ার নায়ক হোন” এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

আজ বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় এ দিবস উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাঠালিয়া প্রেসক্লাবের সামনে হাত ধোয়া প্রদর্শনীতে অংশ নেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন হাত ধোয়া প্রদর্শনীর উদ্ধোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা দিপক কুমার ঘোষ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে এম জামান, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, একাডেমিক সুপারভাইজার মোঃ আমিনুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর মোঃ ওমর ফারুক সুমন হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা দিপংকর, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি।

কাঠালিয়া উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল এ অনুষ্ঠানের আয়োজন করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram