

গোপালগঞ্জ প্রতিনিধি: “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬। বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের সড়ক সমূহ প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে দিবসটি পালন উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও বিআরটি গোপালগঞ্জের সভাপতি মিজ শাহিনা নাছরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।
আলোচনা সভায় বক্তারা সড়ক সমূহ যানবাহন ও যাত্রী চলাচলের জন্য কিভাবে নিরাপদ রাখা যায়, যাবাহন মালিকদের কি করণীয়, চালকদের কিভাবে গাড়ী চালানো উচিত, যাত্রীদের কতটা সচেতন হওয়া জরুরী সে সকল বিষয়ে বিস্তারিত অলোচনা হয়।
এসময় জেলা পরিষদ প্রশাসক শরীফ রাফিক উজ্জামান, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্রী সাগরময় রায়, অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ, সওজ উপ-বিভাগীয় প্রকৌশলী অনুজ মন্ডল, বিআরটিএ’র সহকারী পরিচালক মোঃ হাবিবুর রহমান, সওজ উপ-সহকারী প্রকৌশলী সুমন কর্মকার, মোঃ করিম আলী. মশিউর রহমান, শামিম হোসেন, মেহেদী হাসানসহ জেলা বাস-মিনিবাস মালিক সমতি, ট্রাক মালিক সমিতি, বাস ও ট্রাক চালকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জেলার শ্রেষ্ঠ চারজন চালককে সম্মাননা পুরস্কার ও সনদ প্রদান করা হয়।
