ঢাকা
logo
প্রকাশিত : October 28, 2026

জয়পুরহাটে এমপি ফজলুর রহমান সাঈদের সঙ্গে মার্কিন রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক কর্মকর্তা চার্লস বেসনার্ড এবং রাজনৈতিক বিশেষজ্ঞ মো. ইকবাল মাহমুদ। এ সময় বিরোধী দলের প্রতি সরকারের আচরণ, বৈষম্য, সরকারি বরাদ্দের ভারসাম্যহীনতা এবং আগামী দিনের স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

গতকাল বিকেল ৫টায় জয়পুরহাট শহরের আরামনগরের আব্বাস আলী খান মিলনায়তনে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম, অ্যাডভোকেট মামুনুর রশিদ ও রাশেদুল আলম সবুজ, মহিলা বিভাগের জেলা সেক্রেটারি শামীমা সাঈদ, নেত্রী মরিয়ম আখতার, শাম্মী আখতারসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময়কালে বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি সরকারের আচরণে দ্বিচারিতা ও বৈষম্যের অভিযোগ, সরকারি উন্নয়ন বরাদ্দের সুষম বণ্টন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়। এ ছাড়া দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়েও উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময় হয়।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক কর্মকর্তা চার্লস বেসনার্ড বলেন, অন্যান্য জেলার তুলনায় এ জেলার বিএনপি-জামায়াতের মধ্যে সু-সর্ম্পক রয়েছে বলে ধন্যবাদ জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram