ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:২১
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৪, ২০২৫

সৌদি কিংবা আমিরাতে হতে পারে ট্রাম্প-পুতিনের বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিন শিগগিরই বৈঠকে বসতে যাচ্ছেন। এই দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকের সম্ভাব্য ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে মধ্যপ্রাচ্যের দুই দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে।

রাশিয়া দু’টি উচ্চপর্যায়ের সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সূত্র জানিয়েছে, মস্কোর কর্মকর্তারা ইতোমধ্যে দুটি দেশ সফর করেছেন।

আরেকটি সূত্র জানিয়েছে, বৈঠকের ভেন্যু নির্ধারণ নিয়ে মস্কোর কয়েকজন কর্মকর্তা সন্তুষ্ট নন। তাদের মতে সৌদি কিংবা আমিরাত নিরপেক্ষ কোনো ভেন্যু নয়। উভয় দেশই যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক ও নিরাপত্তা চুক্তিতে আবদ্ধ।

সম্ভাব্য এ বৈঠকের বিষয়ে জানার জন্য সৌদি ও আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে কেউই এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি।

রাশিয়ার সূত্রের বরাতে জানা গেছে, দুই নেতার বৈঠকে দুটি ইস্যু গুরুত্ব পাবে— জ্বালানি তেলের দাম এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান।

টানা প্রায় দেড় বছর ধরে বাজারে মন্দাভাব চলার পর ২০২৩ সালের শেষ দিকে জ্বালানি তেলের দৈনিক উত্তোলন হ্রাসের সিদ্ধান্ত নেয় ওপেক প্লাস। মূলত রাশিয়ার প্রস্তাবেই নেওয়া হয়েছিল এ সিদ্ধান্ত।

ওয়াশিংটন শুরু থেকেই ওপেক প্লাসের এ সিদ্ধান্তের বিপক্ষে ছিল। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বেশ কয়েকবার সৌদি ও আমিরাতকে তেলের উত্তোলন আগের পর্যায়ে ফিরিয়ে আনার আহ্বানও জানিয়েছিলেন। কিন্তু ওপেক প্লাস তার সিদ্ধান্ত প্রত্যাহার করেনি।

তবে জ্বালানি তেলের চেয়েও বেশি গুরুত্ব পাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের ইস্যুটি। কারণ গত জানুয়ারি মাসে শপথ গ্রহণের আগে ট্রাম্প বলেছিলেন, প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়টি সর্বোচ্চ প্রাধান্য দেবেন তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram