

রাশিয়া ইউক্রেনজুড়ে ব্যাপক ড্রোন ও ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে। বুধবার (১৫ এপ্রিল) রাতভর চালানো হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের কর্মকর্তারা।
ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিসের তথ্য অনুযায়ী, রাজধানীতে হতাহতের পাঁচজনের মধ্যে ১২ বছর বয়সী একজন বালকও ছিল। খবর বিবিসি
ক্ষেপনাস্ত্র ও ড্রোন হামলায় দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর দনিপ্রোতে দুজন নিহত এবং দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী ওডেসায় ছয়জন নিহত হয়েছেন।
এদিকে রাশিয়ার সীমান্তে কাছে দুইজন শিশু নিহতের খবরও পাওয়া গেছে। দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার ক্রাই অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ।
খ্রিস্টানদের ইস্টার সানডে উদযাপন উপলক্ষে চলা সংক্ষিপ্ত যুদ্ধবিরতির পর উভয়পক্ষের চলানো সর্বশেষ হামলা এটি।

