ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৬
logo
প্রকাশিত : এপ্রিল ১৬, ২০২৬

কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

লোকমান হোসেন পলা: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় খরিপ-১/২০২৫-২৬ মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী এবং উপজেলা জামায়াতের নায়েবে আমীর শিবলী নোমানী।

এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী কৃষক-কৃষাণী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার জানান, ২০২৫-২৬ মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram