ঢাকা
logo
প্রকাশিত : January 16, 2025

শায়েস্তাগঞ্জে মাইক্রোবাস চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে মাইক্রোবাস চাপায় ইয়াহিয়া মিয়া (৯) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ইয়াহিয়া জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে ও নছরতপুর হাফিজিয়া মাদরাসার ছাত্র।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় এসব দেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ। এর আগে, দুপুরে উপজেলার নছরতপুর এলাকায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইয়াহিয়া বৃহস্পতিবার দুপুরে মাদরাসা থেকে বের হয়ে বাইপাস সড়ক ধরে বাড়ি ফিরছিল। পথে হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি মাইক্রোবাস চাপায় গুরুতর আহত হয় সে। পরে শিশুটিকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি দিলীপ কান্ত নাথ জানান, দুর্ঘটনার পর মাইক্রোবাসচালক গাড়ি নিয়ে পালিয়েছেন। নিহত মাদরাসাছাত্রের পরিবার ময়নাতদন্ত ছাড়া তার মরদেহটি দাফন করার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বরাবর আবেদন করেছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram