

নজরুল ইসলাম নাহিদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের ৪দিন পর জুলেখা (৫৫) নামের এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৩ আগষ্ট) বিকেল ৩টার দিকে উপজেলার কাকাড়াজান ইউনিয়নের শিরিরচালা মধ্যপাড়ার একটি বন থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। নিহত জুলেখা ওই গ্রামের মোজাফফর আলীর স্ত্রী।
নিহতের ছেলে জাকির হোসেন বলেন, গত বৃহস্পতিবার বিকেল থেকে আমার মা নিখোঁজ ছিলেন। তিনি গত পাঁচ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছেন। এর আগেও তিনি কয়েকবার নিখোঁজ হয়েছিলেন।
স্থানীয়রা জানান, রবিবার ওই বনে অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
