ঢাকা
logo
প্রকাশিত : August 23, 2026

চুনতি বন ও হাতি সংরক্ষণে জনসচেতনতামূলক সভা, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চুনতি বনাঞ্চলের জলবায়ু সহনশীল বন পুনরুদ্ধার (পুনরুদ্ধার-চুনতি) প্রকল্পের আওতায় বন ও বন্যপ্রাণীর টেকসই সংরক্ষণ এবং হাতি সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালীতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) বিকেলে চাম্বল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করা হয়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ। সভায় সভাপতিত্ব করেন জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য।

জলদী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসরাঈল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সরকারি আলাওল কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ আজিজুর রহমান, চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, সাংবাদিক শিব্বির আহমদ রানা, প্রকাশ বড়ুয়া ও আতিকুর রহমান মানিক।

সভায় বক্তারা বন ও বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে হাতি ও মানুষের সহাবস্থান নিশ্চিত করা, হাতির আবাসস্থল রক্ষা, বন উজাড় রোধ এবং বন্যপ্রাণীর প্রতি সহনশীল আচরণ গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে চাম্বল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বন বিভাগের বিভিন্ন ইউনিয়নের বিট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram