ঢাকা
logo
প্রকাশিত : November 11, 2026

পেছাল কুবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়, আবেদন শুরু ১০ ডিসেম্বর

মোহাম্মদ ইব্রাহিম, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় পিছিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। তবে ভর্তি পরীক্ষার পূর্বঘোষিত তারিখ অপরিবর্তিত রয়েছে। আগামী ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি তিনটি ইউনিটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (১১ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীমের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার(অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের পূর্বঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ভর্তি পরীক্ষা ৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) পরীক্ষা ৬ ফেব্রুয়ারি বিকেল ৩টায় এবং ‘সি’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) পরীক্ষা ৭ ফেব্রুয়ারি সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার্থে কুমিল্লার পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহীতেও ভর্তি পরীক্ষার কেন্দ্র রাখা হবে বলে পূর্বঘোষিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আবেদনের সময় পেছানোর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল করিম চৌধুরী বলেন, “২০২৬ সালের এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরাও যেন ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারেন, সে জন্য আবেদনের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের আগেই তাঁরা আবেদন করতে পারবেন। তবে ফল প্রকাশের পর কোনো শিক্ষার্থীর নির্ধারিত আবেদনযোগ্যতা না থাকলে তাঁর আবেদন বাতিল করা হবে।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram