ঢাকা
logo
প্রকাশিত : November 2, 2026

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসে ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদের শুভেচ্ছা বিনিময় ও টি-শার্ট বিতরণ

জাহিদুল ইসলাম রিফাত, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও টি-শার্ট বিতরণ কর্মসূচির আয়োজন করেছে ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদ।

সোমবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় দিবসের আনন্দঘন পরিবেশে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনটির সদস্যরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক। এ সময় ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন পরিষদের সদস্যরা। পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে অতিথিদের মধ্যে টি-শার্ট বিতরণ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্য দেড় শতাব্দীরও বেশি সময়ের। ১৮৫৮ সালে ঢাকা ব্রাহ্ম স্কুল হিসেবে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। পরবর্তীতে ১৮৭২ সালে বালিয়াটির জমিদার কিশোরীলাল রায় চৌধুরী তাঁর বাবা জগন্নাথ রায় চৌধুরীর নামানুসারে প্রতিষ্ঠানটির নামকরণ করেন জগন্নাথ স্কুল। দীর্ঘ পথপরিক্রমা শেষে ২০০৫ সালের ২০ অক্টোবর জগন্নাথ কলেজকে পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়। সেই থেকে দিনটি বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

প্রতিবছর বিশ্ববিদ্যালয় দিবসকে কেন্দ্র করে ক্যাম্পাসে নানা আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আনন্দ র‍্যালি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ ধরনের আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হয়।

ফেনী জেলা ছাত্রকল্যাণের সভাপতি আবুল হাসনাত বলেন, আমরা চাই সবার মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হোক এবং আনন্দ ভালোবাসা ছড়িয়ে পড়ুক, ছাত্রকল্যাণের সকল সদস্যদের জন্য শুভ কামনা রইলো।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram