

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল দশটায় পৌর লাইট চত্বর হতে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলামের নেতৃত্বে অভিযান শুরু করা হয়।
উপজেলা সড়কে দোকানের সামনে চাল তৈরি ও দোকানের সামনে মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করায় প্রত্যেক ব্যবসায়ীকে নিজ উদ্যোগে সব কিছু অপসারণের জন্য নির্দেশ দেয়া হয়।
অভিযানের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনীব, থানা অফিসার ইনচার্জ কাজী বাবুল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনুচ আলী দফাদার, পৌর বিএনপির সভাপতি ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কামাল আহমেদ, পৌর নির্বাহী অফিসার মোশাররফ হোসেন, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসিবসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, থানা পুলিশ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি এম এ মুনীব বলেন, ফুটপাত দখলমুক্ত করতে যে অভিযান শুরু হয়েছে তা চলমান থাকবে। যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
