ঢাকা
logo
প্রকাশিত : November 5, 2026

সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারী নিহত

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ​সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়ায় ভোরে সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী যানের ধাক্কায় নছিমন বিবি (৫০) নামের এক ভারসাম্যহীন নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নছিমন বিবি সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের ইনসন আলীর স্ত্রী।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে ছয়ঘরিয়া এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ওই নারী। এ সময় অজ্ঞাতনামা একটি দ্রুতগামী যান তাঁকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram