ঢাকা
logo
প্রকাশিত : October 30, 2026

কাঠালিয়ায় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা, মাদক ও ডেঙ্গু প্রতিরোধ সেমিনার অনুষ্ঠিত

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা পর্যায়ে শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, মাদক ও ডেঙ্গু প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন কাঠালিয়া উপজেলা এর আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম জামাল। প্রধান অতিথি বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি উপস্থিত শিশু-কিশোরদের মাদকের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন ঝালকাঠি জেলার উপ-পরিচালক মোঃ আলম হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন কাঁঠালিয়া উপজেলা শাখার সুপারভাইজার আসাদুজ্জামান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি, মাওলানা মোঃ আনোয়ার হোসেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কোরআন তেলাওয়াত, ইসলামিক সংগীত, আজান, কবিতা আবৃতি, রচনা প্রতিযোগিতা ও সাধারণ জ্ঞান বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram