ঢাকা
logo
প্রকাশিত : September 27, 2026

বেয়াদব ডেঙ্গু মশা দিনেও কামড়ায়, রাতেও কামড়ায়: ঢাকা বিভাগীয় অতিরিক্ত কমিশনার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: ডেঙ্গু মশাকে বেয়াদব আখ্যা দিয়ে ঢাকা বিভাগীয় অতিরিক্ত কমিশনার ও ঢাকা বিভাগের স্থানীয় সরকার পরিচালক মোঃ আজমুল হক বলেছেন, বেয়াদব ডেঙ্গু মশা এখন দিনেও কামড়ায়, রাতেও কামড়ায়। ডেঙ্গু মশা এখন শুধু পরিষ্কার পানিতেই থাকে না, ময়লা পানিতেও থাকে। এজন্য আমাদের সকলকে সচেতন হতে হবে। ডেঙ্গু প্রতিরোধে মানুষকে সচেতন করতে তাদের বাড়িঘর অফিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ব্যাপক প্রচারণা চালাতে হবে। তবেই আমরা যেঙ্গুর হাত থেকে রক্ষা পাবো।

রোববার বিকেলে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” উপলক্ষ্যে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচী মশক নিধন কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গোপালগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ ” কার্যক্রমের উদ্বোধনী অনুষানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিভগীয় অতিরিক্ত কমিশনার মোঃ আজমুল হক বিশেষ অতিথিদের নিয়ে জঙ্গল পরিষ্কার করে এই কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় গোপালগঞ্জ জেলা পরিষদ প্রশাসক শরীফ রাফিক উজ্জামান, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. অমল চন্দ্র পাল, সহকারী পরিচালক ডা. নিয়াজ মাহামুদ, সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মাদ ফারুক, গোপালগঞ্জ জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, গোপালগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুলী বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহম্মেদসহ গোপালগঞ্জ জেলা পরিষদ, জেলা প্রশাসন, গোপালগঞ্জ পৌরসভা ও গোপালগঞ্জ মেডিকেল কলেজের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এদিন অর্ধ-শতাধিক শ্রমিক নিয়ে প্রধান অতিথি ও জেলা পরিষদ প্রশাসক গোপালগঞ্জ মেডিকেল কলেজ, গোপালগঞ্জ নার্সিং ইনস্টিটিউট, মেডিকেল কলেজ নার্সিং ইনস্টিটিউট ও জেলা পরিষদ প্রাঙ্গন পরিষ্কার করেন।

গোপালগঞ্জ জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিক উজ্জামান বলেন, ডেঙ্গু মশা এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে এরা দিনে রাতে নবসময় কামড়ায়। একারনে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। যার যার অফিস ও বাসাবাড়ি সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমরা জেলা পরিষদের পক্ষ থেকে জেলার সর্বত্র সচেতনতা সৃষ্টির জন্য কাজ করবো। আমাদের এই কার্যক্রম চলবে আগামী তিনমাস পর্যন্ত।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram