ঢাকা
logo
প্রকাশিত : October 1, 2026

মোরেলগঞ্জে নদীর মোহনায় অর্ধগলিত মরদেহ উদ্ধার

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি পচে-গলে যাওয়ায় তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার ১৬ নম্বর খাউলিয়া ইউনিয়নের পশুরবুনিয়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাবুয়ান এলাকায় চৌধুরী ইটভাটার উত্তর পাশের একটি নদীর মোহনা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইটভাটার উত্তর পাশে মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। পরে নৌ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

মরদেহটি গলিত অবস্থায় থাকায় মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কীভাবে এবং কত দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, প্রাথমিক সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে বাগেরহাট মর্গে পাঠানো হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram