ঢাকা
logo
প্রকাশিত : October 1, 2026

টাঙ্গুয়ার হাওরে থেকে ইলেকট্রিক শকের মাধ্যমে মাছ ধরার সরঞ্জাম জব্দ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: মাদার ফিসারিজ খ্যাত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর থেকে ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর রাতে উপজেলার টাংগুয়ার হাওরের রুপনগর আনসার ক্যাম্পের সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবীর নির্দেশনায় তেকুইনয়ার বেরবেরিয়া বিলে অভিযান চালিয়ে জব্দ করে।

জানা গেছে, টাংগুয়ার হাওরে রুপনগর আনসার ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিত্বে টাংগুয়ার হাওরের তেকুইনয়ার বেরবেরিয়া বিলে অভিযান চালায়। এসময় জেলেরা হাওরের বাধঁ সংলগ্ন উচু স্থানে ইলেকট্রিক শক দিয়ে মাছ শিকারে ব্যবহৃত তিনটি ১২ ভোল্টের ব্যাটারি, ইলেকট্রনিক নেট জালসহ বিভিন্ন সরঞ্জাম ফেলে চলে যায়। পরে আনসার সদস্যরা এসব সরঞ্জাম জব্দ করে। তবে এ সময় এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।

স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে হাওরের পাড়ের একটি চক্র অবৈধভাবে বিভিন্ন মাছ ধরার সরঞ্জাম দিয়ে মাছের বংশ ধংস করছে। অবৈধ সরঞ্জাম ধরলেও এর সাথে জড়িতদের ধরতে পারে না। ওই সব লোকদের কে হাওর পাড়ে কিছু বাসিন্দা সহায়তা করছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবী জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী জানিয়েছেন, টাংগুয়ার হাওরের জীববৈচিত্র্য, প্রকৃতি, পরিবেশ ও দেশীয় মাছের প্রজনন রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়মকে ছাড় দেয়া হবে না।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram