

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: "কৃষক কার্ড হাতে থাকলে, সেবা পাবেন সাথে সাথে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশে প্রান্তিক কৃষকদের সেবা নিশ্চিত করতে "কৃষক স্মার্ট কার্ড" বিতরণ ও কৃষি উপকরণ সহায়তা কার্যক্রম উৎসবমুখর পরিবেশে উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফেনী জেলার ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সরাসরি যুক্ত হয়ে এ শুভ উদ্বোধন কার্যক্রম ঘোষণা করেন। এই কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ জেলার আত্রাই উপজেলার পতিসর ব্লকের কৃষকদের জন্য উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নে বৃহস্পতিবার (১ অক্টোবর) বৈকাল ৩ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে "কৃষক স্মার্ট কার্ড" বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু, জেলা প্রসাশক নওগাঁ ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম, মো. আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান সরদার, নিয়ামত আলী বাবু, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ খায়রুল আলম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক খোরশেদ আলম, উপজেলা সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও পতিসর ব্লকের উপকারভোগী প্রান্তিক কৃষকগণ। অনুষ্ঠান শেষে কৃষকের মাঝে প্রতীকী কৃষি কার্ড তুলে দেয়া হয়।
