ঢাকা
logo
প্রকাশিত : October 1, 2026

গ্রাহকদের একাধিকবার আঙ্গুলের ছাপ নিয়ে সীমকার্ড তুলে অপরাধীদের কাছে বিক্রি, গ্রেপ্তার ৩

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে সাধারণ গ্রাহকরা সীমকার্ড তুলতে এলে একাধিকবার আঙ্গুলের ছাপ নিয়ে গোপনে বিভিন্ন অপারেটর কোম্পানির একাধিক সীমকার্ড তুলে অধিক দামে অপরাধীদের কাছে বিক্রির অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার দিবাগত রাতে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কার্ত্তিকদিয়া গ্রামের মামুন আলী খাঁ’র বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা করা হয় একটি ফিঙ্গার স্ক্যানার মেশিন, চারটি ইউএসবি পোর্ট, গ্রামীণফোনের ২১টি অব্যবহৃত নতুন সীমকার্ড, প্লাস্টিক পেপারের উপর ফিঙ্গারের বায়োমেট্রিক ছাপ সম্বলিত ৬টি ছাপ, নিবন্ধনের কাজে ব্যবহ্নত একটি মার্কিং টেপ ও তিনটি মোবাইল ফোনসেট রয়েছে। বাগেরহাট সদর মডেল থানায় ডিজিটাল সাইবার সুরক্ষা আইনে দায়েরকৃত মামলায় বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মামুন আলী খাঁ (৩০), মো. জিহাদ বিশ্বাস (২৩) ও মো. লিটু বিশ্বাস ওরফে বাবু (২২)। এদের সবার বাড়ি বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কার্ত্তিকদিয়া গ্রামে।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বাগেরহাট সদর উপজেলার কার্ত্তিকদিয়া গ্রামে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। এই যুবকরা দীর্ঘদিন ধওে মোবাইল ফোন গ্রাহকদের একাধিকবার আঙ্গুলের ছাপ নিয়ে গোপনে বিভিন্ন অপারেটর কোম্পানির একাধিক সীমকার্ড তুলে অধিক দামে অপরাধীদের কাছে বিক্রি করে আসছিল। এতে অপরাধীরা অপরাধ করে আর সমস্যায় পড়েন বিভিন্ন অপারেটরের সাধারণ গ্রাহকরা, আর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকেও বেগ পেতে হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এমনটি করে আসাছে বলে স্বীকার করেছে। এই চক্রকটির বড় র‍্যাকেট রয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্যদেরও ধরার চেষ্টা করা হচ্ছে বলেও জানান পুলিশ সুপার।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram