ঢাকা
logo
প্রকাশিত : July 18, 2026

যে ভবিষ্যদ্বাণী সত্যি হলে কপাল পুড়তে পারে আর্জেন্টিনার

২০২২ কাতার বিশ্বকাপের আগে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হিসেবে ভবিষ্যদ্বাণী করে ব্যাপক আলোচনায় আসে জনপ্রিয় ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টস। ২০২৬ বিশ্বকাপের ফাইনালকে ঘিরেও তাদের নতুন পূর্বাভাস ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। তবে এবার সেই পূর্বাভাস আর্জেন্টিনা সমর্থকদের জন্য খুব একটা স্বস্তির নয়।

ইএ স্পোর্টসের সিমুলেশন অনুযায়ী, ২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা জিততে যাচ্ছে স্পেন। তাদের পূর্বাভাস বলছে, ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হবে ‘লা রোহা’।

এবারের বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে স্পেন। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফলে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তির মধ্যে জমজমাট শিরোপা লড়াইয়ের অপেক্ষায় ভক্তরা।

ফাইনালের আগে প্রকাশিত ইএ স্পোর্টসের পূর্বাভাসকে গুরুত্ব দিয়ে দেখার কারণও রয়েছে। গত চারটি বিশ্বকাপে তাদের অনুমান বাস্তবতার সঙ্গে মিলেছে। ২০১০ সালে স্পেন, ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হিসেবে আগেভাগেই পূর্বাভাস দিয়েছিল প্রতিষ্ঠানটি, যা শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হয়।

তবে ইএ স্পোর্টসের ভবিষ্যদ্বাণী সবসময় নির্ভুল ছিল না। ২০০৬ বিশ্বকাপের আগে তারা চেক প্রজাতন্ত্রকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে দেখিয়েছিল। কিন্তু সেই আসরে দলটি গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। এরপর অবশ্য টানা চারটি বিশ্বকাপে তাদের পূর্বাভাস সঠিক হয়েছে।

এ কারণে ২০২৬ বিশ্বকাপের ফাইনালের আগে স্পেনকে ঘিরে ইএ স্পোর্টসের এই ভবিষ্যদ্বাণী নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যদিও পরিসংখ্যান, অ্যালগরিদম ও সিমুলেশন একদিকে ঝুঁকলেও ফুটবলের শেষ কথা নির্ধারিত হবে মাঠের লড়াইয়েই।

আগামী রোববার বাংলাদেশ সময় রাত ১টায় মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram