ঢাকা
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:২১
logo
প্রকাশিত : জুলাই ১৭, ২০২৬

ফাটল সৃষ্টি করবেন না, ফাটল দিয়ে বেহুলা-লক্ষ্মীন্দরদের মতো সাপ ঢুকে সর্বনাশ করতে পারে

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: “ফাটল সৃষ্টি করবেন না। তাহলে বেহুলা-লক্ষ্মীন্দরদের মতো ওই ফাটল দিয়ে সাপ ঢুকে সর্বনাশ করতে পারে।” সামাজিক সম্প্রীতি, ঐক্য ও বিভেদ এড়ানোর আহ্বান জানিয়ে এ কথা বলেন, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৫টায় উপজেলার হলরুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃক্ষরোপণ (৫ বছরে ২৫ কোটি) কার্যক্রমের অংশ হিসেবে বিনামূল্যে কৃষক ও প্রতিষ্ঠানের মাঝে গাছের চারা, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী ডা. জাহিদ বলেন, গাছ লাগানো শুধু পরিবেশ রক্ষার কাজ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। কৃষকদের পাশে থেকে সরকার কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সমাজে বিভেদ, হিংসা বা অশান্তির সুযোগ সৃষ্টি করা যাবে না। ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতার মধ্য দিয়েই দেশকে এগিয়ে নিতে হবে।

বিতরণ অনুষ্ঠানে ১৩শ জনের মধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপ মিলে ১৯০ জন কৃষকের মাঝে খুঁটিসহ কৃষি অফিস কর্তৃক ৫টি বিসমিল্লাহ নার্সারি কর্তৃক ১টি সহ মোট ৬টি করে গাছের চারা এবং ১ বস্তা করে রাসায়নিক সার বিতরণ করা হয়।

এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান, ঘোড়াঘাট-হাকিমপির সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদা আক্তার, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়াসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীগণ উপস্থিত ছিলেন।

এর আগে ঘোড়াঘাট পৌরসভার ১ নং ওয়ার্ডের চাম্পাতলীতে রাস্তা উদ্বোধন, উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প কর্তৃক ২৭৭ জন শিশুর মাঝে চার্জার ফ্যান বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন তিনি। শেষে শ্রেষ্ঠ নার্সারি হিসেবে বিসমিল্লাহ নার্সারির স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলমকে ক্রেস্ট প্রদান করেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram