ঢাকা
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৩৮
logo
প্রকাশিত : জুলাই ১২, ২০২৬

আন্তোনিও রাতিনকে সম্মান জানাতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামলেন মেসিরা

কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালে আজ সুইজারল্যান্ডের বিরুদ্ধে যখন মাঠে নামে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সবার চোখ আটকে যায় লিওনেল মেসিদের হাতে থাকা কালো আর্মব্যান্ডে।

রোববার (১২ জুলাই) আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কিংবদন্তি মিডফিল্ডার আন্তোনিও রাতিনের হঠাৎ প্রয়াণে শোক প্রকাশ করতে এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই আজ কালো আর্মব্যান্ড বেঁধে মাঠে নেমেছেন আলবিসেলেস্তেরা। একই সাথে চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে অংশ নেওয়া ফুটবলার জেডেন অ্যাডামসের সাম্প্রতিক অকালপ্রয়াণে ম্যাচের বাঁশি বাজার আগে সুইজারল্যান্ড ও আর্জেন্টিনা দুই দলের খেলোয়াড়রাই এক মিনিট নীরবতা পালন করেন।

আর্জেন্টাইন ফুটবলের অন্যতম পথপ্রদর্শক ও প্রভাবশালী মিডফিল্ডার আন্তোনিও রাতিন ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার সাবেক প্রিয় ক্লাব বোকা জুনিয়র্স সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুঃসংবাদটি নিশ্চিত করেছে। ১৯৬২ ও ১৯৬৬ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করা রাতিন ফুটবল ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তনের রূপকার। ১৯৬৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে রেফারির সাথে কথাকাটাকাটির জেরে তার বিতর্কিত ও আলোচিত বহিষ্কারই পরবর্তীতে বিশ্ব ফুটবলের নিয়ম পুরোপুরি বদলে দেয়। তৎকালীন সময়ে ভাষার ভিন্নতার কারণে রেফারি ও ফুটবলারদের সংঘাত এড়াতে সেই ঘটনার সূত্র ধরেই ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপ থেকে ফুটবলে লাল ও হলুদ কার্ড চালুর ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

ফুটবল ইতিহাসে লাল-হলুদ কার্ডের ‘জনক’ হিসেবে অমলিন হয়ে থাকা সেই মহাতারকার বিদায়ে কানসাস সিটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সুইজারল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ওঠার এই বাঁচা-মরার লড়াইয়ে প্রিয় ফুটবল কিংবদন্তিকে জয় উৎসর্গ করতেই অলৌকিক এক তাড়না নিয়ে মাঠে নেমেছেন অধিনায়ক লিওনেল মেসি এবং সহযোদ্ধারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram