ঢাকা
১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:১০
logo
প্রকাশিত : জুলাই ৯, ২০২৬

বোস্টনে আফ্রিকান প্রাচীর মরক্কোর মুখোমুখি হবে শক্তিশালী ফ্রান্স

২০২৬ ফিফা বিশ্বকাপে বোস্টনের ফক্সবোরো স্টেডিয়াম আজ সাক্ষী হতে যাচ্ছে এক মহাকাব্যিক ও আবেগে ঠাসা রাজনৈতিক দ্বৈরথের। বিশ্বমঞ্চের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের অন্যতম হট-ফেভারিট ফ্রান্স এবং আফ্রিকার পরাশক্তি মরক্কো। ২০২২ কাতার বিশ্বকাপের সেই বহুল আলোচিত সেমিফাইনালের পর চার বছর পর আবারও বিশ্বমঞ্চে দেখা হচ্ছে এই দুই দেশের। সেবার মরক্কোর রূপকথা ২-০ গোলে থামিয়ে ফাইনালে উঠেছিল ফ্রান্স।

বৃহস্পতিবার ( ৯ জুলাই) চার বছর পর আটলাস লায়ন্সরা কেবল কোনো অলৌকিক চমক নয়, বরং বিশ্ব ফুটবলের এক অন্যতম অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েই মাঠে নামছে। তবে ঐতিহাসিক ফরাসি উপনিবেশের অতীত এবং ফ্রান্সে বসবাসকারী সাত লাখেরও বেশি মরক্কোবাসীর কারণে কেবল মাঠের ৯০ মিনিটের ফুটবল নয়, বরং মাঠের বাইরের মনস্তাত্ত্বিক চাপও ম্যাচটিতে অন্যরকম মাত্রা যোগ করছে।

চলতি বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজালেও, শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে তাদের বেশ চড়া মূল্য দিতে হয়েছে। প্যারাগুয়ের কঠিন শারীরিক প্রতিরোধ ও ফাউলের জবাব দিয়ে এমবাপ্পের একমাত্র পেনাল্টি গোলে ১-০ ব্যবধানে জিতে শেষ আটে এসেছে দিদিয়ের দেশঁ-র দল। ফরাসি উইঙ্গার রায়ান শেরকি কড়া হুঙ্কার দিয়ে বলেছেন, ‘আমরা সবাইকে মনে করিয়ে দিয়েছি ফ্রান্স শুধু সুন্দর ফুটবলই খেলে না, আমাদের সাথে যারা যুদ্ধে নামতে চায়, তাদের পরিণতি এমনই হবে।’ চলতি বিশ্বকাপে ইতোমধ্যেই ৭টি গোল করে লিওনেল মেসি ও এরলিং হাল্যান্ডের সাথে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে রয়েছেন এমবাপ্পে।

এছাড়া নরওয়ের বিরুদ্ধে হ্যাটট্রিক করা ব্যালনের ডি'অর জয়ী উসমান দেম্বেলে এবং ওলিসদের নিয়ে গঠিত ফরাসি আক্রমণভাগ যেকোনো ডিফেন্স ধ্বংস করতে সক্ষম। তবে ফরাসি শিবিরে দুশ্চিন্তা বাড়াচ্ছে কার্ডের আতঙ্ক বারকোলা, কোনে এবং ওলিস যদি আজ একটি হলুদ কার্ড পান, তবে সেমিফাইনালে তাঁদের খেলা হবে না।

অন্যদিকে, টুর্নামেন্ট শুরুর মাত্র কয়েক মাস আগে কোচ বদলে আবারো বাজিমাত করেছে মরক্কো। ওয়ালিদ রেগ্রাগুইয়ের বিদায়ের পর নতুন কোচ মোহামেদ ওয়াহবি দলের খোলস বদলে ফেলেছেন। ট্র্যাডিশনাল স্ট্রাইকার তুলে দিয়ে ইসমাইল সাইবারিকে ‘ফলস নাইন’ এবং মিডফিল্ডার ইজ্জেদিন উনাহিকে কিছুটা ওপরে খেলিয়ে ফল পাচ্ছেন হাতেনাতে; শেষ ১৬-এর ম্যাচে কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে জোড়া গোল করেছিলেন এই উনাহি।

মরক্কোর কোচ ওয়াহবি স্পষ্ট জানিয়েছেন, ২০২২-এর প্রতিশোধ নেওয়া তাদের মূল লক্ষ্য নয়, বরং নিজেদের দেশের মানুষকে গর্বিত করতেই তারা মাঠে নামছেন। বিশ্বসেরা রাইট-ব্যাক আশরাফ হাকিমি এবং বিশ্বকাপের মঞ্চে চিতার মতো জেগে ওঠা গোলরক্ষক ইয়াসিন বুনোর নিরেট ডিফেন্স ভাঙা ফরাসিদের জন্য এক বিরাট চ্যালেঞ্জ হতে যাচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram