ঢাকা
logo
প্রকাশিত : July 8, 2026

মান্দায় বিদ্যালয়ের মাঠ ভরাটে টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার কাশোঁপাড়া ইউনিয়নের বড় চকচম্পক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের নামে টেস্ট রিলিফ (টিআর) প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৫-২০২৬ অর্থবছরে বরাদ্দ পাওয়া ২ লাখ টাকার প্রকল্পে দায়সারাভাবে কাজ করে অধিকাংশ অর্থ আত্মসাৎ করা হয়েছে।

সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য টিআর প্রকল্পের আওতায় ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে প্রকল্পের সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ আলম নামমাত্র কয়েক গাড়ি মাটি ফেলে ট্রাক্টর দিয়ে মাঠ সমতল করে কাজ শেষ দেখিয়ে পুরো বিল উত্তোলন করেছেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দা বাবুল হোসেন বলেন, দায়সারাভাবে মাঠে কিছু মাটি ফেলে ট্রাক্টর দিয়ে হালচাষ করে কাজ শেষ দেখানো হয়েছে। সহকারী শিক্ষক সোহেল মাস্টারের প্রভাব খাটিয়ে প্রকল্পের অর্থ আত্মসাৎ করা হয়েছে।

আরেক স্থানীয় বাসিন্দা জয়বুর রহমান বলেন, মাঠের উঁচু অংশের মাটি ট্রাক্টর দিয়ে সমান করে কয়েক গাড়ি কাদামাটি ফেলে কাজ শেষ করা হয়েছে। বাস্তবে মাঠ ভরাটের মতো কোনো কাজ হয়নি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রকল্পের সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ আলম বলেন, মাঠ ভরাটের জন্য ৮০ গাড়ি মাটি ফেলা হয়েছে। পরবর্তী সময়ে আরও কাজ করা হবে। অর্থ আত্মসাতের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি সরাসরি সাক্ষাতে কথা বলার কথা বলে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য টিআর প্রকল্পের আওতায় ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কাজ সঠিকভাবে সম্পন্ন না হলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram