ঢাকা
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০০
logo
প্রকাশিত : জুন ৩০, ২০২৬

ওয়ান ব্যাংক দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে গতিশীল করতে বাংলা কিউআর কার্যক্রম চালু করেছে

ওয়ান ব্যাংক পিএলসি দেশের জাতীয় আন্তঃপরিচালনাযোগ্য (ইন্টারঅপারেবল) কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থা “বাংলা কিউআর” সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে সম্প্রতি বিভিন্ন ধরনের প্রচারণামূলক কার্যক্রম শুরু করেছে। এ উদ্যোগের মাধ্যমে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ এবং একটি স্মার্ট, ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার জাতীয় লক্ষ্যে ব্যাংকটির অঙ্গীকার আরও সুদৃঢ় হয়েছে।

এই প্রচারণার উদ্দেশ্য হলো জনসাধারণদের “বাংলা কিউআর”-এর বৈশিষ্ট্য, সুবিধা ও ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া, যাতে তারা এ উদ্যোগ সম্পর্কে ভালোভাবে জানতে পারেন এবং এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে ভূমিকা রাখতে পারেন। এ কর্মসূচির মাধ্যমে ওয়ান ব্যাংকের কর্মকর্তাবৃন্দ হাতে-কলমে শিখবেন, কীভাবে বাংলা কিউআর দৈনন্দিন ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও সুবিধাজনক করে তোলে।

“বাংলা কিউআর” বাংলাদেশের একটি একীভূত জাতীয় কিউআর পেমেন্ট ব্যবস্থা, যার মাধ্যমে অংশগ্রহণকারী ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি)-এর গ্রাহকেরা যে কোনো আর্থিক প্রতিষ্ঠান ব্যবহার করেও একটি মাত্র কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। একাধিক আলাদা কিউআর কোডের পরিবর্তে একটি একীভূত (ইন্টারঅপারেবল) প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে বাংলা কিউআর ব্যবহারকারীদের জন্য লেনদেনকে আরও সহজ করবে, ব্যবসায়ীদের খরচ কমাবে, কার্যক্রমের দক্ষতা বাড়াবে এবং নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক নগদবিহীন অর্থনীতির দিকে দেশের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে।

বাংলা কিউআর ইকোসিস্টেমের একটি অংশগ্রহণকারী প্রতিষ্ঠান হিসেবে ওয়ান ব্যাংক তার ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে ইন্টারঅপারেবল ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। ব্যাংকের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ওকে ওয়ালেট বাংলা কিউআরের ইস্যুয়ার ও অ্যাকোয়ারারÑউভয় ভূমিকায় কার্যক্রম পরিচালনা করছে। এর মাধ্যমে গ্রাহকরা বাংলা কিউআর ব্যবহার করে পেমেন্ট করতে পারছেন এবং ব্যবসায়ীরাও বাংলা কিউআর গ্রহণ করে ডিজিটাল পেমেন্ট গ্রহণের সুবিধা পাচ্ছেন। এছাড়া ব্যাংকের স্মার্টফোনভিত্তিক ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ওয়ানঅ্যাপ-এর মাধ্যমে ওয়ান ব্যাংকের গ্রাহকরা নিরাপদে বাংলা কিউআর স্ক্যান করে ব্যবসায়ীদের কাছে পেমেন্ট করতে পারছেন।

উদ্বোধনী অনুষ্ঠানটি ওয়ান ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, চিফ লিগ্যাল অফিসার এবং হেড অব রিকভারি ডিভিশন মো. আনোয়ারুল ইসলাম; উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড পাবলিক সেক্টর; কাজী জিয়াউল ইসলাম এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ট্রানজেকশন অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংকিং ডিভিশন ইফতেখার আহমেদ জাফরসহ ব্যাংকের দুই শতাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ওয়ান ব্যাংক পিএলসি দেশের ডিজিটাল রূপান্তরের লক্ষ্যকে সহায়তা করতে নিরাপদ, সহজ এবং উদ্ভাবনী ব্যাংকিং সেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যাংকটি গ্রাহকদের জন্য আরও বেশি সুবিধা তৈরি করতে এবং একটি আধুনিক, সর্বজনীন ও সংযুক্ত আর্থিক ব্যবস্থাপনা গড়ে তুলতে কাজ করছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram