ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৪
logo
প্রকাশিত : জুন ২৮, ২০২৬

জামালগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

তৌহিদ চৌধুরী প্রদীপ, জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক।

রবিবার (২৮ জুন) সকাল সাড়ে নয়টায় জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিনব্যাপী এ ক্যাম্পেইনের কার্যক্রম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও আরএমও ডা: মো: আব্দুল বাতেন, ডা.শাহেদুল আলম ভুঁইয়া, চিকিৎসা সহকারী মো.মোশারফ হোসেন, নার্সিং সুপারভাইজার নির্লিপ্তা রানী হালদার, মিডওয়াইফারী শ্রাবণী তালুকদার প্রমুখ।

দিনব্যাপী অনুষ্ঠিতব্য ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে উপজেলার ১টি স্থায়ী কেন্দ্র ও ১২০টি অস্থায়ী কেন্দ্রে এক দিনে ২৩ হাজার ৬ শ ৩৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানোর প্রাক্কালে উপজেলার নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, আমাদের আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। শিশুদের অপুষ্টি দূরীকরণ, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই উপজেলার প্রতিটি যোগ্য শিশুকে ক্যাম্পেইনের আওতায় এনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবক, সুধীজন ও সসাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

ক্যাম্পেইনে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram