ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:২৪
logo
প্রকাশিত : জুন ২৫, ২০২৬

পুশইনে ব্যর্থ হয়ে ৯ জনকে ফেরত নিল বিএসএফ, মেহেরপুরেও পুশইনের চেষ্টা

সীমান্তে পুশইন চেষ্টা অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্ত বাহিনী। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থানের কারণে শূন্যরেখায় ঠেলে পাঠানোদের ফিরিয়ে নিতেও বাধ্য হচ্ছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী।

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখা থেকেও ঠেলে পাঠানো ৯ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। প্রায় ২০ ঘণ্টা পর গতকাল বুধবার (২৪ জুন) রাতে তাদেরকে ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়। এ সময় লাইট বন্ধ রাখে বিএসএফ।

বিজিবি জানিয়েছে, গতকাল বুধবার ভোরে সাপাহারের আদাতলা সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৯ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে সীমান্ত এলাকায় কঠোর অবস্থান নেয় বিজিবি। আর তাতে ভেস্তে যায় বিএসএফের পুশইন চেষ্টা।

এদিকে, আজ বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে মেহেরপুর গাংনী উপজেলার শেওড়াতলা বর্ডার দিয়ে ৭ জনকে বাংলাদেশ ভূখণ্ডে পুশইনের চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে কড়া প্রতিবাদ জানায় বিজিবি।

এ সময় স্থানীয় বাসিন্দারাও অবস্থান নেয় বিজিবির সাথে। শেষ পর্যন্ত সীমান্তের শূন্যরেখা থেকে নারী-শিশুসহ ৭ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ। পুশইন ঠেকাতে জেলার বিভিন্ন সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram