ঢাকা
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৯
logo
প্রকাশিত : জুন ১০, ২০২৬

নাড়ুর নাম করে কুরিয়ার সার্ভিসে আসলো ১৪ কেজি গাঁজা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: কুরিয়ার সার্ভিসে নাড়ুর কথা বলে কুমিল্লায় বুকিং করার পর চাঁপাইনবাবগঞ্জে প্রায় ১৪ কেজি পরিমাণে দুই কার্টুনে থাকা সাত প্যাকেট গাঁজা উদ্বার করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার রাতে জেলা শহরের শান্তিমোড়স্থ এজেআর পার্সেল এ্যান্ড কুরিয়ার সার্ভিসের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখায় এসব গাঁজা উদ্বার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা-ডিবি পুলিশ। তবে গাঁজা উদ্বার হলেও এ ঘটনায় ক্রেতাকে আটক করতে পারেনি পুলিশ। উদ্বারকৃত গাঁজার পরিমাণ প্রায় ১৪ কেজি।

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিক্তিতে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে মঙ্গলবার রাতে শান্তিমোড়স্থ এজেআর কুরিয়ার সার্ভিসে অভিযান পরিচালনা করা হয়। এসময় দুটি কার্টুন থেকে ১৪ কেজি গাঁজা উদ্বার করা হয়েছে। গাঁজাগুলো গত ৭ জুন রবিবার কুমিল্লা থেকে নাড়ু বলে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে বুকিং করা হয়েছিল।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ একরামুল হোসাইন জানান, এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram