

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির উদ্যোগে এক আলোচনা সভা অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা কালচারাল অফিসার মোঃ শাহাদৎ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে আলোচকরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তার বহুমাত্রিক প্রতিভা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয়ার আহবান জানান।
শেষে জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন গোষ্ঠির শিল্পিরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।
