ঢাকা
১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৭
logo
প্রকাশিত : জুন ১, ২০২৬

পবিপ্রবিতে জিয়া পরিষদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, নেতৃবৃন্দের প্রতি অনাস্থা প্রস্তাব

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিএনপিপন্থী কর্মকর্তাদের সংগঠন জিয়া পরিষদের বর্তমান কমিটির বিরুদ্ধে চাঁদাবাজি, আর্থিক অস্বচ্ছতা ও সাংগঠনিক অনিয়মের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে সদস্যদের মাঝে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রধান খামার তত্ত্বাবধায়ক ও জিয়া পরিষদের নির্বাহী সদস্য আরিফুর রহমান নোমান সংগঠনের নেতৃবৃন্দের ব্যাপারে অনিয়ম ও চাঁদাবাজির বিষয়ে নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অভিযোগ তুলে ধরেন, যার স্ক্রিনশট ইতোমধ্যে প্রতিবেদকের হাতে সংরক্ষিত আছে।

প্রতিবেদকের হাতে আসা স্ক্রিনশটের হোয়াটসঅ্যাপ বার্তায় আরিফুর রহমান নোমান গত ২৭ এপ্রিল, বেলা ১১টা ৪১ মিনিটে দাবি করেন, বর্তমান কমিটি সদস্যদের চাঁদার স্বচ্ছ হিসাব দিতে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচনে নির্দিষ্ট প্যানেলের প্রতি সংগঠনের নির্লিপ্ততা এবং জিয়া পরিষদের নাম ব্যবহার করে বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এসব অভিযোগের প্রেক্ষিতে বর্তমান কমিটির প্রতি অনাস্থা জানাতে সদস্যদের মতামত আহ্বান করা হয়।

ঘটনার প্রেক্ষাপট সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক জিয়া পরিষদের একজন কর্মকর্তা জানান, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের বর্তমান কয়েকজন নেতৃবৃন্দ গত জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় লিফলেট, পোস্টার ও ফেস্টুন ছাপানোর কথা বলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা এবং বাইরের ব্যক্তিদের কাছ থেকে লক্ষাধিক টাকা সংগ্রহ করেছেন। তবে ওই অর্থ নির্বাচনী প্রচারণার কাজে ব্যয় করা হয়নি বলেও তিনি দাবি করেন।

এ বিষয়ে জানতে চাইলে ডেপুটি রেজিস্ট্রার আরিফুর রহমান নোমান বলেন, “বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচন স্থগিতের পেছনে জিয়া পরিষদের নেতৃবৃন্দের হাত ছিল। তাদের ক্ষমতা খর্ব হয়ে যাবে ভেবে নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচনটি স্থগিত করেছে।” তবে চাঁদাবাজির বিষয়টি তার রাগ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়ার অংশ বলে তিনি ব্যক্ত করেন।

অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সভাপতি মো. আবুবকর সিদ্দিক বলেন, “নোমানের অভিযোগের বিষয়ে আমি কিছু জানি না। নিজেদের মধ্যে একটু ভুল-বোঝাবুঝি হয়েছিল, এটুকুই। তিনি এসব অভিযোগ কেন দিয়েছিলেন, সেটি তিনিই বলতে পারবেন। তবে এসব বিষয়ের কোনো সত্যতা নেই।”

তবে তিনি অভিযোগ অসত্য দাবি করলেও এ প্রেক্ষিতে তিনি আরিফুর রহমান নোমানকে কোনো ধরনের ব্যাখ্যা তলব করেননি বলে জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram