ঢাকা
১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৪
logo
প্রকাশিত : জুন ১, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফারুক ইসলাম (৪৫) নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। বাংলাদেশ সময় সোমবার (১ জুন) সকালে কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মারা যান।

নিহত ফারুক ইসলামের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গুঁজিখা গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুল মজিদ ব্যাপারীর ছেলে। তিনি তিন সন্তানের জনক ছিলেন। ফারুক ইসলামের মৃত্যুর খবরে তাঁর গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে দীর্ঘ ১০ বছর ধরে সৌদি আরবে অবস্থান করছিলেন ফারুক ইসলাম। সর্বশেষ তিন বছর আগে তিনি ছুটিতে দেশে এসেছিলেন। প্রবাসে থাকার পাশাপাশি তিনি এলাকার যুবকদের কর্মসংস্থানের বিষয়েও ভূমিকা রাখতেন। নিজের মেজো ছেলে মাহফুজুর রহমান ও দুই ভাতিজাসহ এলাকার বেশ কয়েকজনকে তিনি সৌদি আরবে নিয়ে গেছেন।

আজ দুপুরে গুঁজিখা গ্রামে গিয়ে দেখা যায়, ফারুক ইসলামের বাড়িতে প্রতিবেশীদের ভিড়। আকস্মিক এই মৃত্যুতে পরিবারটিতে চলছে মাতম।

ফারুক ইসলামের প্রতিবেশী চাচা আব্দুর রাজ্জাক বলেন, ফারুক অত্যন্ত বিনয়ী ও পরোপকারী প্রকৃতির মানুষ ছিলেন। ছুটিতে দেশে আসলে এলাকার সাধারণ মানুষকে নানাভাবে সাহায্য-সহযোগিতা করতেন। তাঁর এই অকাল মৃত্যুতে পরিবারের পাশাপাশি পুরো এলাকার মানুষ স্তব্ধ হয়ে পড়েছে।

স্বজনেরা জানিয়েছেন, ফারুক ইসলামের মরদেহ বর্তমানে সৌদি আরবের একটি হাসপাতালের মর্গে রাখা আছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা চেয়েছেন তাঁরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram