ঢাকা
১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৫
logo
প্রকাশিত : জুন ১, ২০২৬

কালাইয়ে সড়কে ধান মাড়াই ও খড় শুকানোয় ৩ জনের অর্থদণ্ড

মোঃ মোকাররম হোসাইন, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে আঞ্চলিক সড়কে ধান মাড়াই এবং খড় শুকানোর অপরাধে তিনজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে উপজেলার তিনটি পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কালাই পৌরসভার শিমলতলী গ্রামের মৃত হারেজের ছেলে সাইদুর রহমান, একই এলাকার সরাইল গ্রামের ছাত্তার মন্ডলের ছেলে আনিসুর রহমান ও উপজেলার পুনট গ্রামের আক্কাছ আলীর ছেলে আবু বক্কর। এর মধ্যে সাইদুর রহমানকে ১ হাজার এবং বাকি দুজনকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সড়কের ওপর ধান মাড়াই ও খড় শুকানোর কাজ করায় যানবাহন ও পথচারী চলাচলে চরম বিঘ্ন ঘটে এবং দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। খবর পেয়ে বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।

কালাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাহবুব বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪৯ (ট) অনুযায়ী ৩ ব্যক্তিকে সর্বমোট ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। দুর্ঘটনা এড়াতে প্রশাসনের এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram