ঢাকা
১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:১৯
logo
প্রকাশিত : জুন ১, ২০২৬

কাউনিয়ায় এনসিপিতে তিন শতাধিক নেতাকর্মীর যোগদান

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন থেকে কয়েক শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদান করেছেন।

সোমবার (১ জুন) দুপুরে কাউনিয়া উপজেলা দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য আখতার হোসেন।

অনুষ্ঠানে টেপামধুপুর ইউনিয়ন বিএনপির সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমানের নেতৃত্বে মধুপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার কয়েক শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগ দেন।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপি কাউনিয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম, সংগঠক আরমান হোসেন পলাশ, জুয়েল রানা, রায়হান আহমেদ, মোসলেম উদ্দিন, বালাপাড়া ইউনিয়ন এনসিপির যুগ্ম সমন্বয়কারী জাবেদুল ইসলাম, মধুপুর ইউনিয়ন এনসিপির যুগ্ম সমন্বয়কারী আব্দুল খালেক ও শফিকুল ইসলাম এবং ছাত্রশক্তির সংগঠক রাজু আহম্মেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আখতার হোসেন বলেন, দেশের জনগণ একটি নতুন রাজনৈতিক ধারার প্রত্যাশা করছে এবং সেই প্রত্যাশা পূরণে এনসিপি কাজ করে যাচ্ছে। তিনি দাবি করেন, রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র, সুশাসন ও জনকল্যাণের প্রশ্নে জনগণের আস্থা অর্জন করায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এনসিপিতে যোগ দিচ্ছেন।

তিনি আরও বলেন, জনগণের মতামত ও গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখতে এনসিপি কাজ করে যাচ্ছে এবং দেশের উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে নবাগত নেতাকর্মীরা এনসিপির আদর্শ ও কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে দলকে আরও শক্তিশালী করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram