ঢাকা
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৫৮
logo
প্রকাশিত : মে ১৯, ২০২৬

আন্তর্জাতিক তায়কোয়ান্দো রেফারি কোর্সে অংশ নিতে ইস্তাম্বুল যাচ্ছেন রাবি কর্মকর্তা চঞ্চল

আবু হেনা সাকিল, রাবি প্রতিনিধি: প্রথম বাংলাদেশী হিসেবে ওয়ার্ল্ড তায়কোয়ান্দো (ডব্লিউটি) আয়োজিত ১৪০তম খিরোগী আন্তর্জাতিক রেফারি ট্রেনিং কোর্সে অংশ নিতে তুরস্কের ইস্তাম্বুল যাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও শরীরচর্চা বিভাগের ডেপুটি ডিরেক্টর, আন্তর্জাতিক তায়কোয়ান্দো মাস্টার ও বাংলাদেশ জাতীয় দলের কোচ কামরুজ্জামান চঞ্চল।

আগামী ২২ থেকে ২৫ মে, ২০২৬ পর্যন্ত তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক কোর্স। তুরস্ক তায়কোয়ান্দো ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ওয়ার্ল্ড তায়কোয়ান্দোর উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞ রেফারিরা অংশ নেবেন।

কামরুজ্জামান চঞ্চল ব্ল্যাক বেল্ট (৫ম ড্যান) অর্জনকারী এবং বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় তায়কোয়ান্দোর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাঁর সঙ্গে বাংলাদেশ থেকে আরও অংশ নিচ্ছেন বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের সদস্য মরিয়ম (৩য় ড্যান) ও পুলক (৪র্থ ড্যান)।

প্রথমবারের মতো বাংলাদেশ থেকে এই কোর্সে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন কামরুজ্জামান চঞ্চল। তিনি বলেন, “বাংলাদেশ থেকে প্রথমবারের মতো এই আন্তর্জাতিক কোর্সে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। সফলভাবে অংশগ্রহণ করতে পারি, সেজন্য সবার দোয়া কামনা করছি। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের তায়কোয়ান্দোকে আরও ভালোভাবে তুলে ধরতে চাই এবং ভবিষ্যতে আন্তর্জাতিক রেফারিংয়ে আরও সুযোগ তৈরি করতে চাই।”

উল্লেখ্য, ওয়ার্ল্ড তায়কোয়ান্দো পরিচালিত এই আন্তর্জাতিক রেফারি কোর্সটি বিশ্বব্যাপী অন্যতম মর্যাদাপূর্ণ প্রশিক্ষণ ও সার্টিফিকেশন কর্মসূচি হিসেবে পরিচিত। কোর্সটিতে অংশগ্রহণকারী রেফারিদের সর্বশেষ আন্তর্জাতিক নিয়ম, ম্যাচ পরিচালনা কৌশল, নিরপেক্ষতা ও খেলোয়াড়দের নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram