ঢাকা
logo
প্রকাশিত : November 22, 2026

মালয়েশিয়ায় অভিযানে ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ বিদেশি

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের তামান শ্রী মুদা এলাকার ২৬টি বাণিজ্যিক ভবনে যৌথ অভিযান চালিয়ে ১৫২ বাংলাদেশিসহ ৪৮৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টার এ অভিযানে মোট ৮৩১ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয়।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপমহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান করা এবং কর্মানুমতির (ওয়ার্ক পারমিট) অপব্যবহারের অভিযোগে তাদের আটক করা হয়েছে।

তিনি জানান, অভিযানে কর্মানুমতির শর্ত ভঙ্গের বেশ কিছু ঘটনাও ধরা পড়েছে।

এর মধ্যে নির্মাণ খাতে কাজের অনুমতি নিয়ে রেস্তোরাঁয় কাজ করার মতো অনিয়ম রয়েছে। আটক ৪৮৯ জনের মধ্যে ৮৪ জন নারী।

বাংলাদেশ ছাড়াও নেপাল, মিয়ানমার, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন তাদের মধ্যে। অভিবাসন বিভাগের এ যৌথ অভিযানে বিভিন্ন সংস্থার মোট ২৫৪ জন সদস্য অংশ নেন।

অভিযান চলাকালে অনিয়মের দায়ে মালয়েশিয়ার কোম্পানি কমিশন ছয়টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার ৫০০ রিঙ্গিত জরিমানা করেছে। এ ছাড়া পাঁচটি প্রতিষ্ঠানকে তলব নোটিশ দেওয়া হয়েছে। আটক অভিবাসীদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সেমেনিয়েহ আটককেন্দ্রে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে মালয়েশিয়ায় চলমান অভিযানের অংশ হিসেবে গত ১৮ থেকে ২০ নভেম্বর দেশজুড়ে ৩৪টি কারখানায় পৃথক অভিযান চালানো হয়। ওই অভিযানে আরও ৫১৯ জন অভিবাসীকে আটক করেছিল দেশটির কর্তৃপক্ষ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram