ঢাকা
১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫০
logo
প্রকাশিত : মে ১৮, ২০২৬

বড়াইগ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫৬ পরিবার পেলো ২টি করে ছাগল ও উপকরণ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৫৬ অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবার পেলো ২টি করে ছাগল ও ৫টি করে প্লাস্টিকের ম্যাট। সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ৫৬ পরিবারের মাঝে মোট ১১২টি ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৮ মে) সকালে প্রধান অতিথি নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ছাগল ও উপকরণ বিতরণের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরে আলম সিদ্দিকীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ।

তবে ছাগল ও উপকরণ পেলেও এই প্যাকেজের আওতায় ৫০ কেজি করে ছাগলের খাদ্য, ২টি টিন ও ৪টি করে পিলার উপকারভোগীরা পাননি। এতে ছাগল বাড়িতে নিয়ে গেলেও তা পালন ও পরিচর্যার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়বে অসহায় ও দরিদ্র সংশ্লিষ্ট উপকারভোগীরা। ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্থানীয় নেতা সুনীল কুমার ক্ষোভের সাথে বলেন, এই ছাগল কোথায় নিয়ে রাখবো? ছাগল পালনের ঘর তৈরির উপকরণ ও খাদ্য না দিলে অনেকেই দুই একদিন পর লালন করতে না পেরে বিক্রিও করে দিতে পারে। ফলে এই প্রকল্পের উদ্দেশ্য বিফল হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরে আলম সিদ্দিকী বলেন, ভেন্ডর শুধু ছাগল ও ম্যাট সরবরাহ করেছে। আমরা তা-ই দিয়েছি। অন্যান্য উপকরণের জন্য যোগাযোগ করা হয়েছে, শীঘ্রই সরবরাহ করলে আমরা তা দ্রুত সংশ্লিষ্ট উপকারভোগীদের মাঝে বিতরণ করবো।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram