ঢাকা
১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০৭
logo
প্রকাশিত : মে ১৮, ২০২৬

পাইকগাছায় জেলা পরিষদের উদ্যোগে বাইসাইকেল, সেলাই মেশিন ও ঈদ সামগ্রী বিতরণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: ‎খুলনার পাইকগাছায় জেলা পরিষদের পক্ষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও ২'শ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব উপহার সামগ্রী প্রদান করেন জেলা পরিষদের প্রশাসক ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।

উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কে এম আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এসএম এমদাদুল হক।

এর আগে সকাল ১০ টায় ফসিয়ার রহমান মহিলা কলেজের পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি এসএম মনিরুল হাসান বাপ্পী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, কে এম আশরাফুল আলম নান্নু, ডাঃ আব্দুল মজিদ, এসএম এনামুল হক, আসলাম পারভেজ ও এসএম এমদাদুল হক। বিকেলে তিনি গড়ইখালীতে ঘৌড় দৌড় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram