ঢাকা
১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:২৫
logo
প্রকাশিত : মে ১৬, ২০২৬

প্রক্টরের পদত্যাগের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৫১ ব্যাচের এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় আসামিকে গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ হওয়ার পর নতুন করে আন্দোলনে নেমেছেন বিশ্ববিদ্যালয়ের শতাধিক ছাত্রী।

শুক্রবার (১৬ মে প্রথম প্রহরে) রাত ২ টার দিকে ছাত্রীদের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে বের হন তারা। মিছিলটি ছাত্রীদের সবগুলো হল ঘুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। সকাল ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলছে।

এসময়, শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রশাসন ৪৮ ঘণ্টার মধ্যে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে গ্রেপ্তার করার আশ্বাস দিলেও তা করতে ব্যর্থ হয়েছে। এতে ক্যাম্পাসে নিরাপত্তাহীনতা আরও বেড়েছে বলে দাবি তাদের।

আন্দোলনকারীরা বলেন, “৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেয়নি প্রশাসন। তাই আমরা আবারও রাজপথে নেমেছি। আমরা শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ প্রক্টর এবং প্রক্টরিয়াল বডির সদস্যদের পদত্যাগ চাই। যতক্ষণ না প্রক্টর পদত্যাগ করবে এবং আসামি গ্রেফতার না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করবো।"

এদিকে অবস্থান কর্মসূচি চলাকালে উপাচার্যের সঙ্গে একাধিকবার বাকবিতন্ডায় জড়ান শিক্ষার্থীরা। তারা উপাচার্যের বাসভবনে দেওয়ালে প্রশাসন "ব্যর্থ" লেখেন। এছাড়া, তারা উপাচার্যের সামনে বিভিন্ন খেলাধুলার মাধ্যমে প্রক্টরের পদত্যাগের দাবি জানান।

এর আগে, ১৪ মে ভোর ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের কাছে ৬ দফা দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram