ঢাকা
১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:২৫
logo
প্রকাশিত : মে ১৬, ২০২৬

রাষ্ট্রীয় সফরে নেদারল্যান্ডসে মোদি

তিন দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার ( ১৫ মে) নেদারল্যান্ডসে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাঁচ দেশ সফরের দ্বিতীয় ধাপে তিনি ১৫ মে থেকে ১৭ মে পর্যন্ত নেদারল্যান্ডেসে অবস্থান করবেন। ২০১৭ সালের পর এটি তার দ্বিতীয় আমস্টারডাম সফর। ভারত-নেদারল্যান্ডস সম্পর্কের জন্য এটি একটি ‘গুরুত্বপূর্ণ সময়’ বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। খবর এনডিটিভির।

সফরকালে তিনি নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করাই এই বৈঠকের মূল লক্ষ্য।

নেদারল্যান্ডসে পৌঁছানোর আগে সংযুক্ত আরব আমিরাতে প্রায় আড়াই ঘণ্টার সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন মোদি। এ সময় আবুধাবিতে তিনি আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন।

সফরকালে মোদি নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি দেশটির রাজা উইলেম-আলেকজান্ডা এবং রানি ম্যাক্সিমার সঙ্গেও সাক্ষাৎ করবেন।

এছাড়া তিনি নেদারল্যান্ডসে বসবাসরত ভারতীয় কমিউনিটির উদ্দেশে বক্তব্য রাখবেন এবং দেশটির শীর্ষ ব্যবসায়িক নেতাদের সঙ্গেও মতবিনিময় করবেন বলে জানা গেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) কর্মকর্তারা জানিয়েছেন, এই সফরের এজেন্ডা ‘সমৃদ্ধ ও তাৎপর্যপূর্ণ’। দুই দেশের ধারাবাহিক যোগাযোগের মাধ্যমে যে কৌশলগত অংশীদারত্ব গড়ে উঠেছে, এই সফরের মাধ্যমে তা আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram